×
ব্রেকিং নিউজ :
বিশ্ব পর্যটন দিবস উদ্যাপনে দেশব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ মেজর (অব.) মোজাফফরকে গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা ইউজিসির স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হলেন ডা. নুরুল ইসলাম সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী জামায়াত থেকে বহিষ্কৃত এমপির বিষয়ে সংসদের রেফারেন্স পেলেই ব্যবস্থা: নির্বাচন কমিশনার নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় তীব্র খরা ও ভয়াবহ বন্যার শঙ্কা ম্যানিলায় আসিয়ান আঞ্চলিক ফোরামে খলিলুর-জয়শঙ্কর শুভেচ্ছা বিনিময় চাদে কূপের দখল নিয়ে বাড়ছে প্রাণঘাতী সংঘাত
  • প্রকাশিত : ২০২২-০৩-১১
  • ৪১০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আইনমন্ত্রী এ্যাড. আনিসুল হক বলেছেন, তেলের মূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের জন্য সরকারের নেওয়া পদক্ষেপের কারণে দেশে ভোজ্য তেলের দাম দ্রুত সময়ের মধ্যে কমে আসবে।
তিনি আজ দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় যোগ দেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘গত ৪০ বছরে সারাবিশ্বে ভোজ্য তেলের দাম যে পরিমান বাড়েনি-সম্প্রতি তার চেয়ে অনেক বেশি বেড়েছে। এর প্রভাব বাংলাদেশেও পড়েছে। সরকার ভোজ্য তেলের দাম নিয়ন্ত্রণে রাখার জন্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। আমার মনে হয় দ্রুত সময়ের মধ্যে তেলের দাম কিছুটা কমে আসবে।’ এ জন্য জনগণকে ধৈর্য্য ধারণের আহ্বান জানান মন্ত্রী।
মেয়াদোত্তীর্ণ জেলা পরিষদের নির্বাচনের ব্যাপারে মন্ত্রী বলেন, নতুন নির্বাচন কমিশন তাদের দায়িত্ব বুঝে নিয়েছে। আমার বিশ্বাস তাদের প্রথম কাজ হিসেবে শীঘ্রই জেলা পরিষদের নির্বাচন দেবে। সেখানে যদি আইন সংশোধন করতে হয়, নির্বাচনের স্বার্থে শীঘ্রই আইন সংশোধন করা যায়-সেই চেষ্টা করবে সরকার।
বিশেষ বর্ধিত সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন  উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু, সাংগঠনিক সম্পাদক আবদুল হান্নান রতন, সদস্য মো. শাহ আলম, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাউছার ভূইয়া ও কসবা পৌরসভার মেয়র গোলাম হাক্কানী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat