×
ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-০৩-১১
  • ৭৭০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, বান্দরবানকে শিক্ষা নগরী হিসেবে গড়ে তোলা হবে। পার্বত্য জেলার পিছিয়ে পড়া শিক্ষার্থীদের উন্নত শিক্ষা নিশ্চিত করতে বর্তমান আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে। বিভিন্ন স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে শিক্ষার হার বৃদ্ধিতে সরকার বিশেষ গুরুত্বারোপ করেছে।
আজ বান্দরবান স্টুডেন্টস এসোসিয়েশন আয়োজিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
বাহাদুর উশৈসিং বলেন, পার্বত্য এলাকার শিক্ষার্থীদের উন্নত শিক্ষা নিশ্চিতের লক্ষ্যে বান্দরবানে ১১টি কলেজ ও ১টি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে। বান্দরবানের যেসব শিক্ষার্থী দেশে ও বিশ্বের বিভিন্ন দেশে পড়ালেখা করছে তাদের কল্যাণের জন্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, পার্বত্য জেলা পরিষদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডসহ বিভিন্ন সংস্থা সহযোগিতা করছে, যা আগামীতেও অব্যাহত থাকবে।
এসময় নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয় এবং মুজিববর্ষ উপলক্ষে বান্দরবান স্টুডেন্টস এসোসিয়েশন এর শৈলশলী নামের ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন মন্ত্রী।
অনুষ্ঠানে বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক কাজী তাসলিমা নাসরিন, জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, মোজাম্মেল হক বাহাদুর, কাঞ্চন জয় তংচঙ্গা, বান্দরবান স্টুডেন্টস এসোসিয়েশনের সভাপতি পুলু মারমাসহ অন্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat