×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০৩-১৮
  • ৯৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চুয়াডাঙ্গাজেলার আলমডাঙ্গায় নির্মাণাধীন সেফটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।শুক্রবার সকাল ৯টার দিকে আলমডাঙ্গা পৌর এলাকার দাসপাড়ায় নিখিল কুমার দাসের বাড়িতে ওই ঘটনা ঘটে। নিহতরা হলেন- কুষ্টিয়া জেলার শিলাইদহ গ্রামের আনসার আলীর ছেলে শরিফুল ইসলাম (৩৫) ও পাবনা জেলার চাটমোহর রেলবাজার এলাকার রাজ কুমার দাসের ছেলে সাগর কুমার দাস (১৪)
বাড়ির মালিক নিখিল কুমার দাস জানান, আমার নতুন বাড়ির টয়লেটের সেফটিক ট্যাংকের নির্মাণ কাজ চলছে। আজ সকালে সেফটিক ট্যাংকের ভিতর কাজ করছিলেন শ্রমিক শরিফুল ইসলাম। পরে তার কোন সাড়া শব্দ না পেয়ে সাগর তাকে ডাকতে যায়। এক পর্যায়ে দুইজনই না ট্যাংকের ভিতর থেকে উঠে না আসায় তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। খবর পেয়ে তাদের উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় ফায়ার সার্ভিসের কর্মীরা। সেখানে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, নিহত দুই শ্রমিকের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। কোন অভিযোগ না থাকায় তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat