×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০৩-১৮
  • ৭১৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, পবিত্র শবে বরাত উপলক্ষে যে কোনো অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় রাজধানীসহ সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
আজ শুক্রবার দুপুরে রাজধানীর  মোহাম্মদপুরের বসিলা জামিয়া ইসলামিয়া চরওয়াশপুর মাদরাসায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত দুস্থ ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ইমতিয়াজ আহমেদ, লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন, র‌্যাব ২-এর  কমান্ডিং অফিসার (অধিনায়ক) লে. কর্নেল আবু নাঈম মো. তালাতসহ বসিলা জামিয়া ইসলামিয়া চরওয়াশপুর মাদরাসার শিক্ষকরা এসময় উপস্থিত ছিলেন।
চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, প্রতি বছর শবে বরাত এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে একটি মহল পটকা, আতশবাজির মাধ্যমে নাশকতা, আতঙ্ক সৃষ্টির চেষ্টা করে থাকে। এবারও যাতে এ ধরনের ঘটনা ঘটাতে না পারে সেই জন্য সাদা পোশাকে র‌্যাব পেট্রোল নিয়োজিত থাকবে। 
তিনি আরও জানান, এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে যেন কেউ উস্কানিমূলক কোনো তথ্য প্রচার করতে না পারে, সে দিকে কঠোর নজরধারী ও মনিটরিং করা হচ্ছে। 
এদিকে, আজ র‌্যাব-২ এর সহকারি পরিচালক (মিডিয়া) এএসপি মো. ফজলুল হক জানান, আজ  দুপুরে চৌধুরী আব্দুল্লাহ্ আল-মামুন রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় ‘জামিয়া ইসলামিয়া চর ওয়াশপুর মাদ্রাসা’, ‘ফয়জুল উম্মুল মাদ্রাসা’, ‘বুশরা মাদ্রসা’, ‘মারকাযুস সুন্নাহ্্ মেট্রো হাউজিং’ এতিমখানা সমূহে ৫ শতাধিক দুঃস্থ অসহায় এতিম শিশুদের মধ্যে খাবার বিতরণ করেন। 
খাবার বিতরণ শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত  এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat