×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২২-০৩-১৯
  • ৪০৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আওয়ামী লীগ একটি সুশৃঙ্খল দল। ঐক্যবদ্ধ থেকে দল ও দেশের জন্য কাজ করতে হবে।
নৌকার শক্তিকে কাজে লাগিয়ে দেশের মানুষের কল্যাণে কাজ করার আহবান জানিয়ে তিনি বলেন, ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতা-কর্মীদেরকে দলের হাল ধরতে হবে। বিগত দিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আগামীতে সফলতা তুলে আনতে হবে। মন্ত্রী আজ রংপুর জেলার পীরগাছা উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
তিনি বলেন, যারা প্রকৃত পক্ষে আওয়ামী লীগকে সমর্থন করেন, তারা কোনদিন দলের ক্ষতি করতে পারেন না। সামনে জাতীয় নির্বাচন, সততার সাথে এখন থেকেই প্রস্তুত হতে হবে। তৃণমূল নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে নেতা নির্বাচন করা হবে।
পীরগাছা উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ তছলিম উদ্দিনের সভাপতিত্বে কর্মী সভায় দলের উপজেলা সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ (মিলন) এবং নয়টি ইউনিয়নের নেতা-কর্মীরা বক্তব্য রাখেন।
এরপর বাণিজ্যমন্ত্রী উপজেলার চৌধুরাণী টু জামালগঞ্জ বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি, এমপি সড়কের উদ্বোধন করেন। এছাড়া, উপজেলার টেপচার বন্দরে ২ কোটি ৪৪ লাখ ৮২ হাজার ৫১২ টাকা ব্যয়ে ৫৪ মিটার দীর্ঘ ব্রিজের উদ্বোধন করেন। পরে শাহ আব্দুল হাকিম সুপার মার্কেটের উদ্বোধন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat