×
ব্রেকিং নিউজ :
ইরানের সর্বোচ্চ নেতা খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন :ইরানের দুই সংবাদমাধ্যম ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় শনিবার সারাদিন যা যা হলো খামেনির মৃতদেহ পাওয়া গেছে : রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা খামেনি ‘বেঁচে নেই’ এমন লক্ষণ পাওয়া গেছে, দাবি নেতানিয়াহুর ইরানে হামলায় নিহত ২০১, আহত ৭৪৭: রেড ক্রিসেন্ট কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় এক বাংলাদেশিসহ আহত কয়েকজন প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান জানাতে হবে: বাংলাদেশ ইরানের একাধিক জ্যেষ্ঠ নেতা হামলায় নিহত, দাবি ইসরায়েলের ইরানের ৩২ প্রদেশের মধ্যে অন্তত ২০টিতে হামলা: রেড ক্রিসেন্ট সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু)
  • প্রকাশিত : ২০২২-০৩-২১
  • ৬৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, পর্যাপ্ত মজুত রয়েছে, রমজানে ভোগ্যপণ্যের দাম বাড়বে না। কোন ব্যবসায়ী যদি অবৈধভাবে কোন পণ্যের দাম বাড়িয়ে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করে তার বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সোমবার বিকেলে পৌর শহরের বিডি হলে পারিবারিক কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, রমজানের শুরুতে ক্রেতারা অনেক পণ্য কিনে মজুত করেন। আমরা যদি রমজানের শুরুতে বেশি পণ্য না কিনি, তাহলে দাম বাড়ার কোনো সুযোগ নেই। এছাড়া আমাদের কাছে পর্যাপ্ত মজুত রয়েছে। ভ্যাট তুলে নেয়ার পরে তেলের দামও নিম্নমুখী।
বাণিজ্যমন্ত্রী বলেন, বাজার মনিটরিং ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আন্তরিকভাবে কাজ করছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাজার মনিটরিং করতে ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমাতে কঠোর নির্দেশ দিয়েছেন। বাণিজ্য মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনের সহায়তায় সারাদেশের বাজার মনিটরিং ও দ্রব্যমুল্যেও দাম কমাতে কাজ করে যাচ্ছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সেলিনা জাহান লিটা, পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা।
পরে টিসিবির পণ্য বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat