×
ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-০৩-২২
  • ৮৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরে ‘শেখ মনি ফুড ব্যাংক’ নিম্ন আয়ের মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ শুরু করেছে।পবিত্র মাহে রমজানে মাসব্যাপী এই কর্মসূচি চলবে। নিত্য-প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর মধ্যে- চাল, ডাল, তেল, আলুসহ বিভিন্ন উপকরণ রয়েছে।
মঙ্গলবার সকালে লক্ষ্মীপুর জেলা শহরের উত্তর তেমুহনী, এলজিইডি ভবনের সামনে ও সদর উপজেলার মান্দারী বাজার এলাকায় প্রায় ৩ শতাধিক পরিবারের মধ্যে বিনামূল্যে এইসব খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা যুবলীগের সাবেক যুগ্ন-আহবায়ক বায়েজীদ ভূঁইয়া। এসময় যুবলীগের অন্যান্য ইউনিটের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
বায়েজীদ ভূঁইয়া জানান- লক্ষ্মীপুরে ‘শেখ মনি ফুড ব্যাংকের’ মাধ্যমে করোনার লকডাউনের সময় ত্রাণ সামগ্রী নিয়ে তারা অসহায় মানুষের পাশে ছিলো। নিজস্ব অর্থায়নে আজ থেকে আবার একই ব্যানারে পবিত্র মাহে রমজানে মাসব্যাপী জেলার বিভিন্ন এলাকায় প্রায় ৩ হাজার অসহায় পরিবারের মধ্যে নিত্য-প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণের কর্মসূচি শুরু করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat