×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০৩-২৬
  • ৯৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় দেশে কেউ মারা যায়নি। এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১১৮ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ। 
আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে। 
এতে বলা হয়, দেশে গত ২৪ ঘন্টায় ৭ হাজার ৩৩৬ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৬৫ জন। আগের ২৪ ঘন্টায় ৯ হাজার ৯৩২ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ১০২ জন। গতকালের চেয়ে করোনা সংক্রমণ কমেছে দশমিক ১৪ শতাংশ। গতকাল সংক্রমণের হার ছিল ১ দশমিক ০৩ শতাংশ। আজ তা কমে হয়েছে দশমিক ৮৯ শতাংশ। 
দেশে এখন পর্যন্ত ১ কোটি ৩৭ লাখ ৭৯ হাজার ৯৮৩ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৫১ হাজার ২৩৯ জন। 
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘন্টায় ৪ হাজার ৭৫১ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৩৫ জন। শনাক্তের হার দশমিক ৭৩ শতাংশ। গতকাল এই হার ছিল ১ দশমিক ০২ শতাংশ। 
করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৯৮৩ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৭৭ হাজার ১৩১ জন। সুস্থতার হার ৯৬ দশমিক ২০ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat