×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০৩-৩০
  • ৪৯৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রপতি মো.আবদুল হামিদের সহধর্মিণী রাশিদা খানম বলেছেন একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় নারীদেরকে আরো যোগ্য ও দক্ষ করে গড়ে তুলতে হবে।
তিনি আজ কিশোরগঞ্জের অষ্টগ্রামে সরকারি রোটারি কলেজের নব-নির্মিত ‘ফাস্ট লেডী রাশিদা হামিদ ছাত্রী নিবাস’ এর উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে এ কথা বলেন ।
শিক্ষার প্রসারে বিশেষ করে মেয়েদের শিক্ষার উন্নয়নে সরকারের নানা কর্মকান্ড তুলে ধরে তিনি বলেন, এর ফলে দেশে নারী শিক্ষার হার যথেষ্ট বৃদ্ধি পেয়েছে।
রাশিদা হামিদ উল্লেখ করেন, মেয়েরা শিক্ষা, দীক্ষা, সামাজিক ,সাংস্কৃতিক কর্মকান্ডসহ সকল ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে।
রাশিদা খানম আশা করেন তারা নিজেদের আরো দক্ষ ও যোগ্য করে গড়ে তোলে আগামীতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশকে নেতৃত্ব দিবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ রেজওয়ান আহমেদ তৌফিক, কলেজের অধ্যক্ষ মোস্তফা আরিফ খান, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat