×
ব্রেকিং নিউজ :
নওগাঁয় শিশু সুরক্ষা বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা রোগীদের প্রতি চিকিৎসকদের মানবিক আচরণের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর সিরাজগঞ্জে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ ক্ষমতা গ্রহণের মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী লালন স্মরণোৎসব উপলক্ষে ছেঁউড়িয়ায় ভক্তদের ঢল প্রধানমন্ত্রী ভূমিকম্পের জন্য ঢাকা কেন্দ্রিক ভলেন্টিয়ার প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন : দুর্যোগ মন্ত্রী ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মার্কিন ও ইসরাইলি হামলায় নিহত : রাষ্ট্রীয় টিভি ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৩-৩০
  • ৬৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে কঠোরভাবে বাজার মনিটরিং করা হবে।
তিনি বলেন, সরকারের সময়োপযোগী ও ত্বরিত পদক্ষেপের ফলে তেল, পেঁয়াজসহ নিত্যপণ্যের দাম কমতে শুরু করেছে।
আজ বুধবার কেরানীগঞ্জের ইকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, রোজার মাসে দ্রব্যমূল্য নিয়ে কাউকে অস্থিতিশীলতা সৃষ্টি করতে দেয়া হবে না। বরং যারা অস্থিতিশীলতা সৃষ্টির কথা ভাবছে ও অপচেষ্টা করছে, তারা চরম হতাশ হবে।
সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমদ এমপি, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের আহ্বায়ক শাহীন আহমেদ ও সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক ম ই মামুন ।
ড. আব্দুর রাজ্জাক আরও বলেন, বিএনপি ক্ষমতায় আসলেই দেশে খাদ্য ঘাটতি দেখা দেয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে দেশে ৪০ লাখ টন খাদ্য ঘাটতি ছিল। আওয়ামী লীগ পাঁচ বছর ক্ষমতায় থেকে দেশকে প্রথম খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিল ও ২৬ লাখ টন খাদ্য উদ্বৃত্ত ছিল। কিন্তু বিএনপি ২০০১ সালে ক্ষমতায় আসার এক বছরের মধ্যে ২০০২ সালে দেশে ৬ লাখ টন খাদ্য ঘাটতি দেখা দেয়।
জনগণের সমর্থন নিয়ে বিএনপি আর কোনদিন ক্ষমতায় আসতে পারবে না মন্তব্য করে কৃষিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের মানুষকে বিএনপি বিশ্বাস করে না। যাকে দিয়েই নির্বাচন কমিশন গঠন করা হোক, তারা তা মানবে না ও নির্বাচনে অংশগ্রহণ করবে না। নির্বাচনে জিতবে- কেবল এ নিশ্চয়তা দিলেই বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat