×
ব্রেকিং নিউজ :
সিরাজগঞ্জে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ ক্ষমতা গ্রহণের মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী লালন স্মরণোৎসব উপলক্ষে ছেঁউড়িয়ায় ভক্তদের ঢল প্রধানমন্ত্রী ভূমিকম্পের জন্য ঢাকা কেন্দ্রিক ভলেন্টিয়ার প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন : দুর্যোগ মন্ত্রী ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মার্কিন ও ইসরাইলি হামলায় নিহত : রাষ্ট্রীয় টিভি ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত ইরানের সর্বোচ্চ নেতা খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন :ইরানের দুই সংবাদমাধ্যম
  • প্রকাশিত : ২০২২-০৩-৩০
  • ৯৭০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের ঊল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগের নাম ব্যবহার করে মিথ্যা ও উদ্দেশ্যমূলক সংবাদ প্রচার এবং প্রকাশের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করা হয়েছে। ৩০ মার্চ বুধবার সকাল এগারো উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে এ সংবাদ সম্মেলনে করা হয়। উপজেলা আওয়ামীলীগের দলীয় নেতৃবৃন্দ উদ্দেশ্যমূলক ভাবে মিথ্যা ও বিভ্রান্তমূলক সংবাদ প্রকাশ ও প্রচারের প্রতিবাদ এবং সংশ্লিষ্টদের প্রতি তীব্র নিন্দা জানানো হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সাংবাদিক গোলাম মোস্তফা, সহ- সভাপতি ও প্রেসক্লাবের আহবায়ক আব্দুল বাতেন হিরু, যুগ্ম সাধারন সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, সাংগঠনিক সম্পাদক মীর আরিফুল ইসলাম উজ্জ্বল ও ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না।

উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তার বক্তব্যে তিনি বলেন, উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগ একটি সুসংগঠিত দল। স্থানীয় সংসদ সদস্য তানভীর ইমামের নেতৃত্বে দলটি সুশৃঙ্খল ভাবে কাজ করে যাচ্ছে। এই সুবাদে একটি মহল উপজেলা আওয়ামীমীলীগের মধ্যে বিভক্তি করার জন্য উপজেলা আওয়ামীলীগের নাম ব্যবহার করে
সাংবাদিকের ভুল তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করা হচ্ছে বলেও তিনি জানান । উল্লেখ্য গত ২৯ মার্চ স্থানীয় কয়েকটি পত্রিকায় উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগ বিভিন্ন ইউনিয়নে তৃণমুল নেতাকর্মীদের সঙ্গে গনসংযোগ শিরোনামে সংবাদ প্রকাশ হলে বিষয়টি উপজেলা আওয়ামীলীগের দৃষ্টিগোচর হয়। তারই প্রতিবাদে আজ বুধবার সাংবাদিক সম্মেলন করেন উল্লাপাড়া উপজেলা আওয়ামিলীগ । এ সময় সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যাপক ইদ্রিস আলী, মোঃ আব্দুল কুদ্দুস, উপজেলা আওয়ামিলীগের যুগ্ন সাধারণ সম্পাদক এস এম জাহেদুজ্জামান কাকন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফ বিন হাবিব, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম আমিরুল ইসলাম আরজু, দপ্তর সম্পাদক আব্দুল বাসার,
উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক ও পৌর কাউন্সিলর এস এম আজিজুল ইসলাম শাহ আলম সহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ সম্মেলনে উপস্থিত ছিলেন। সেই সাথে প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat