×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০৪-০৩
  • ১০১২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় একজনের দেহে করোনাভাইরাসের নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে। সংক্রমণ হার ০ দশমিক ২২ শতাংশ। এ সময়ে শহর ও গ্রামে করোনায় আক্রান্ত কোনো রোগীর মৃত্যুর খবর পাওয়া যায়নি। 
জেলার হালনাগাদ করোনা সংক্রান্ত পরিস্থিতি নিয়ে চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে প্রেরিত আজকের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে দেখা যায়, ফৌজদারহাট বিআইটিআইডি, নগরীর আট ল্যাবরেটরিতে গতকাল ৪৪৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্ত ব্যক্তিটি শহরের বাসিন্দা। চট্টগ্রামের ১৫ উপজেলায় কোনো রোগী শনাক্ত হয়নি। নতুন একজন যুক্ত হয়ে জেলায় করোনাভাইরাসে মোট সংক্রমিতের সংখ্যা এখন ১ লাখ ২৬ হাজার ৬২৯ জন হয়েছে। এদের মধ্যে শহরের বাসিন্দা ৯২ হাজার ৯১ জন ও গ্রামের ৩৪ হাজার ৫৩৮ জন। গতকাল করোনায় শহর ও গ্রামে কোনো রোগীর মৃত্যু হয়নি। ফলে মৃতের সংখ্যা ১ হাজার ৩৬২ জনই রয়েছে। এতে শহরের বাসিন্দা ৭৩৪ জন ও গ্রামের ৬২৮ জন।
ল্যাবভিত্তিক রিপোর্টে দেখা যায়, নতুন একমাত্র ভাইরাসবাহক শনাক্ত হয় বেসরকারি এপিক হেলথ কেয়ারে। এখানে ২৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। 
গতকাল সবচেয়ে বেশি ২৮৯ জনের নমুনা পরীক্ষা হয় বেসরকারি ক্লিনিক্যাল ল্যাবরেটরি শেভরনে। এছাড়া, ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৩৩, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল (চমেকহা) ল্যাবে ১০, বিশেষায়িত কোভিড চিকিৎসা কেন্দ্র আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের আরটিআরএলে ২, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ২০, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ১২, মেট্রোপলিটন হাসপাতালে ২৭ ও এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে ২৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। আট ল্যাবরেটরিতে পরীক্ষিত ৪১৮ নমুনার সবগুলোরই নেগেটিভ রেজাল্ট আসে। 
এদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু), আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল, ল্যাব এইড,শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং এভারকেয়ার হসপিটাল ল্যাবে  কোনো নমুনা পরীক্ষা হয়নি। নমুনা সংগ্রহের কোনো বুথে কারো এন্টিজেন টেস্ট করার প্রয়োজন পড়েনি। চট্টগ্রামের একটি নমুনাও কক্সবাজার মেডিক্যাল কলেজ হাসপাতাল ল্যাবে পরীক্ষার জন্য যায়নি। 
ল্যাবভিত্তিক রিপোর্ট বিশ্লেষণে এপিক হেলথ কেয়ারে ৩ দশমিক ৫৭ শতাংশ এবং বিআইটিআইডি, চমেকহা,  আরটিআরএল, শেভরন, ইম্পেরিয়াল হাসপাতাল, মেডিকেল সেন্টার হাসপাতাল, মেট্রোপলিটন হাসপাতাল ও এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে ০ শতাংশ সংক্রমণ হার নির্ণিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat