×
ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সুপ্রিম কোর্টের রায়ের পর একতরফা শুল্ক বাতিলের আহ্বান চীনের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২২-০৪-০৩
  • ১৫৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, দেশের সমৃদ্ধি ও উন্নয়নে প্রবাসীদের অবদান প্রশংসনীয়। মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বর্তমানে দেশ গড়ার কাজে তারা উল্লেখযোগ্য অবদান রেখে চলেছেন। প্রবাসীদের পাঠানো  রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতিকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
আজ রবিবার বিকেলে সিলেট জেলার বালাগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে প্রবাসী বালাগঞ্জ-ওসমানী নগর এডুকেশন ট্রাস্টের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শাহাব উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। তিনি দেশের মানুষের জীবনমান উন্নয়নে দিনরাত পরিশ্রম করছেন। সরকারের পাশাপাশি দেশের সামর্থ্যবান নাগরিকেরা অসহায় মানুষের পাশে এসে দাঁড়াবে এটাই সকলের প্রত্যাশা।
বালাগঞ্জ-ওসমানী নগর এডুকেশন ট্রাস্টের সভাপতি রবিন পালের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তাকুর রহমান এবং উপজেলা নির্বাহী অফিসার রোজিনা আক্তার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat