×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০৪-০৪
  • ১১৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্যখাতে অবদান রাখায় ‘স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরস্কার-২০২০’ পেয়েছে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
গত ৩১ মার্চ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা, রাশেদ আল মামুন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন।
ডা. রাশেদ আল মামুন আজ সোমবার জানান, বাংলাদেশের প্রতিষ্ঠান ভিত্তিক স্বাস্থ্য সেবার মানের ক্ষেত্রে সবচেয়ে মর্যাদাপূর্ণ ও বড় স্বীকৃতি হচ্ছে “জাতীয় স্বাস্থ্যমন্ত্রী পুরস্কার”। শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এই পুরস্কারের গৌরব অর্জন করলো। উপজেলা স্বাস্থ্য বিভাগের এই অর্জনের জন্য তিনি স্থানীয় সাংসদ, স্বাস্থ্য বিভাগের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও পৌরসভাসহ এলাকার মানুষের প্রতি কৃতজ্ঞতা জানান।
পুরস্কার অর্জন করায় উপজেলার নানা শ্রেণী পেশার মানুষ অভিনন্দন জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat