×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০৪-০৪
  • ৬৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মহাসড়কে ইজিবাইক চলতে পারবে না বলে আদেশ দিয়েছে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বিভাগ বেঞ্চ আজ এই আদেশ দেন।
সারাদেশের এসিড ব্যাটারিচালিত ইজিবাইক বন্ধ বিষয়ে হাইকোর্ট বিভাগের আদেশ সংশোধন করে আজ এই আদেশ দিয়েছে আপিল বিভাগ। মহাসড়কে ব্যাটারিচালিত ইজিবাইক চলতে পারবে না। তবে সরকারের নীতিমালা অনুযায়ী অন্যান্য সড়কে বৈধ ইজিবাইক চলতে বাধা নেই। এছাড়া এ সংক্রান্ত হাইকোর্ট বিভাগের জারি করা রুল নিষ্পত্তিরও নির্দেশ দিয়েছে আজ আপিল বিভাগ।
এর আগে বাঘ ইকো মটর্সের সভাপতি কাজী জসিমুল ইসলামের করা এক রিট আবেদনে গত ১৫ ডিসেম্বর থেকে অবৈধ ইজিবাইক চিহ্নিত ও সড়ক থেকে অপসারণের নির্দেশ দেয় হাইকোর্ট বিভাগ। পাশাপাশি রুলও জারি করে আদালত। এ আদেশের বিরুদ্ধে বাংলাদেশ ইলেকট্রিক থ্রি-হুইলার ম্যানুফ্যাকচারিং অ্যান্ড মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষে কয়েকজন সদস্য পক্ষভুক্ত হয়ে আবেদন করেন।
শুনানি শেষে আপিল বিভাগ হাইকোর্ট বিভাগের আদেশের সড়ক শব্দটি আজ সংশোধন করে মহাসড়ক যুক্ত করে। আদালতে বিষয়টির ওপর শুনানি করেন ব্যারিস্টার তানিয়া আমির।
ইজিবাইক নিয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে ১৩ ডিসেম্বর রিটটি দায়ের করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat