×
ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সুপ্রিম কোর্টের রায়ের পর একতরফা শুল্ক বাতিলের আহ্বান চীনের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২২-০৪-০৪
  • ১২৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘সম্পাদক আবদুস সালাম স্মারক ট্রাস্ট ফান্ড’-এর আওতায় আজীবন সম্মাননা, স্মারক বক্তৃতা ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক শামসুল মজিদ হারুনকে আজীবন সম্মাননা প্রদান করা হয়। 
এছাড়া, বিভাগের ১১তম ব্যাচের ৫ জন কৃতী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। বৃত্তিপ্রাপ্তরা হলেন- মো. সোহাগ আলী, স্বপ্না পারভিন, মো. খোকন আলী, জোবায়ের আহম্মেদ এবং মো. আব্দুল মালেক।
আজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল মনসুর আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
 সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল স্মারক বক্তৃতা প্রদান করেন। অধ্যাপক রোবায়েত ফেরদৌস অনুষ্ঠান সঞ্চালন করেন। 
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘সম্পাদক আবদুস সালাম স্মারক ট্রাস্ট ফান্ড’ গঠনের জন্য সাংবাদিক এবিএম মূসা আর্থিক অনুদান দিয়েছিলেন। এই দু’ সাংবাদিকের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তিনি বলেন, মেধা, দক্ষতা, দেশপ্রেম ও অনন্য পেশাদারিত্বের কারণে তাঁরা ব্যক্তি পর্যায় থেকে প্রতিষ্ঠানে পরিণত হয়েছিলেন। সাংবাদিকতা জগতের এ দুই দিকপাল সমাজে মানবিক মূল্যবোধ ও দেশাত্ববোধ জাগ্রত করার লক্ষ্যে আজীবন কাজ করে গেছেন। 
তিনি বলেন,তাদের জীবন ও কর্ম অনুসরণ করে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat