×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২২-০৪-০৪
  • ৮৯৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রপ্তানি আয়ের ঊর্ধ্বমুখী ধারা বজায় রেখে সর্বশেষ গত মার্চ মাসে ৪৭৬ কোটি ২২ লাখ মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে দেশের উদ্যোক্তারা। প্রবৃদ্ধি হয়েছে আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ৫৫ শতাংশ।
সোমবার রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এতথ্য জানিয়েছে। প্রবৃদ্ধিতে বড় উলম্ফনের পাশাপাশি লক্ষ্যমাত্রার চেয়েও বেশি আয় এসেছে এ খাত থেকে। গত মাসে ৩৫৪ কোটি ৮০ লাখ ডলারের লক্ষ্যমাত্রার বিপরীতে রপ্তানি হয়েছে ৪৭৬ কোটি ২২ লাখ ডলারের পণ্য। গতবছরের মার্চে রপ্তানি আয় ছিল ৩০৭ কোটি ৬০ লাখ ডলার।
রপ্তানির এই প্রবৃদ্ধির পেছনে বড় অবদান রেখেছে তৈরি পোশাকখাত। চলতি অর্থবছরের জুলাই-মার্চ সময়ে ৩ হাজার ১৪২ কোটি ৮৪ লাখ ডলারের পোশাক রপ্তানি করেছে উদ্যোক্তারা। তাতে প্রবৃদ্ধি হয়েছে ৩৩ দশমিক ৮১ শতাংশ। এর মধ্যে ওভেন পণ্য ছিল ১ হাজার ৪৩০ কোটি ৮৫ লাখ ডলারের এবং নীট পণ্য ১ হাজার ৭১২ কোটি ডলার।
্এছাড়া ইপিবির তথ্যমতে, চলতি অর্থবছরের জুলাই-মার্চ সময়ে রপ্তানি থেকে মোট আয় এসেছে ৩ হাজার ৮৫৬ কোটি ৫৬ লাখ ডলার, যা এর আগের বছরের একই সময়ের তুলনায় ৩৩ দশমিক ৪১ শতাংশ বেশি। বিগত অর্থবছরের একই সময়ে আয় ছিল ২ হাজার ৮৯৩ কোটি ৮৩ লাখ ডলার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat