×
ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-০৪-০৫
  • ৯০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নীলফামারী জেলার ডিমলা উপজেলায় আজ আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে তিনশ’ কৃষকের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা কার্যালয়ের উদ্যোগে আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এসব বীজ ও সার বিতরণ করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন কৃষকদের মাঝে বিনামূল্যে জনপ্রতি পাঁচকেজি হাইব্রিড আউশ ধানের বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করেন।
এসময় ডিমলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিরেন্দ্র নাথ রায় ও আয়েশা সিদ্দিকা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সেকেন্দার আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. সেকেন্দার আলী জানান, ২০২১-২২ অর্থবছরে খরিপ-১ মৌসুমে আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat