×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২২-০৪-০৮
  • ১০১৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ফ্রেইবার্গের আবেদন খারিজ করে দিয়ে গত সপ্তাহে বায়ার্ন মিউনিখের  ৪-১ গোলে জয়কে স্বীকৃতি দিয়েছে জার্মান ফুটবল এসোসিয়েশন (ডিএফবি)। শনিবার  ৪-১ গোলে জয় পাওয়া ম্যাচে  ১৮ সেকেন্ডের জন্য ১২ জন খেলোয়াড় নিয়ে খেলেছে বায়ার্ন। এই ঘটনায় আপিল করে প্রতিপক্ষ ফ্রেইবার্গ।  
৮৫ মিনিটে ভুলটি ধরা পড়ে। যদিও ততক্ষনে বায়ার্ন ৩-১ গোলে এগিয়ে গিয়েছিল। জোড়া খেলোয়াড় বদলীর অনুমতি দেবার পর মাঠ থেকে বেরিয়েছিলেন একজন খেলোয়াড়। যে কারনে একজন বেশী নিয়ে অল্প কিছুক্ষন মাঠে ছিল বেভারিয়ানরা।
পরে ফ্রেইবার্গের এক বিবৃতিতে বলা হয়, ‘বিভিন্ন ধরনের আইনি আলোচনার প্রেক্ষিতে ফ্রেইবার্গ ম্যাচটির ফলাফলের বৈধতা নিয়ে আপিলের সিদ্ধান্ত নিয়েছে।’
লিগের আইনানুযায়ী কোনো অবস্থায় মাঠে যদি ১২ জন খেলোয়াড় থাকে, তাহলে সেই দলের জয় কেড়ে নেওয়া হয়, তিন পয়েন্ট কমিয়ে দেয়া হয়।
তবে আজ তাদের আপিল খারিজ করে দিয়ে জার্মান ফুটবল এসোসিয়েশনের (ডিএফবি) ক্রীড়া আদালত জানায়, এখানে বায়ার্নো কোন ভুল ছিল না। খেলোয়াড় অদলবদলের সময় ম্যাচ কর্মকর্তাদের ভুলে হয়েছে।’ আদালতের এই সিদ্ধান্তের ফলে বায়ার্ন ৯ পয়েন্টের ব্যবধানে শীর্ষস্থান ধরে রেখে টানা দশম লিগ শিরোপা জয়ের পথ সুগম করল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat