×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২২-০৪-১১
  • ১৪৮৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ, মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশন এবং মালয়েশিয়ার টেলর’স ইউনিভার্সিটির মধ্যে একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
আজ শিক্ষা ও গবেষণা কার্যক্রম উন্নয়নের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মো. গোলাম সারওয়ার এবং টেলর’স ইউনিভার্সিটির সামাজিক বিজ্ঞান অনুষদের এক্সিকিউটিভ ডিন অধ্যাপক ড. নিথি আনন্দন আরি রাগাভান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।
ভার্চ্যুয়ালি এই সমঝোতা স্মারক অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের পরিচালক অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ এবং মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ খোরশেদ এ. খস্তগীর যুক্ত ছিলেন।
এই সমঝোতা স্মারকের আওতায় তারা শিক্ষা ও গবেষণা কার্যক্রম উন্নয়নের লক্ষে যৌথভাবে কাজ করবে। বাংলাদেশ এবং মালয়েশিয়ার শিক্ষাবিদ, বিশেষজ্ঞ, অবসরপ্রাপ্ত কূটনীতিক, সরকারি কর্মকর্তা ও গবেষকদের সমন্বয়ে স্বল্প ও দীর্ঘমেয়াদি কোর্স এবং জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় কর্মসূচি পরিচালিত হবে। এ ছাড়া, বিভিন্ন বিষয়ে তারা যৌথভাবে সেমিনার, সম্মেলন, কর্মশালা ও প্রশিক্ষণ কর্মসূচিরও আয়োজন করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat