×
ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-০৪-১২
  • ৯৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নড়াইল জেলায় বিনামূল্যে নির্বাচিত ক্ষুদ্র, প্রান্তিক কৃষকদের মধ্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে আয়োজনে প্রণোদনা কর্মসুচির আওতায় নির্বাচিত ক্ষুদ্র, প্রান্তিক কৃষক ও কৃষাণীদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উপ-পরিচালক দীপক কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
বক্তব্য রাখেন- সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রোকনুজ্জামান প্রমুখ।
নড়াইল সদর উপজেলায় ১ হাজার ৫০০ জন কৃষকের মধ্যে প্রতিজনকে ৫ কেজি আউশ ধানের বীজ, ২০ কেজি ডিএপি সার এবং এমওপি সার ১০ কেজি করে বিতরণ করা হয়।
এসময় উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের কর্মকর্তাগণসহ উপকারভোগি কৃষকগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat