×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০৪-১৩
  • ১০০৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ব্রুকলিন সাবওয়েতে হামলা চালানো ব্যক্তিকে ধরতে পুলিশ মঙ্গলবার জোর তৎপরতা অব্যাহত রেখেছে।
যাত্রী বোঝাই সাবওয়ে ট্রেনে আকস্মিক হামলায় ১০জন গুলিবিদ্ধ হয়েছে। পুলিশ বলছে, আহতদের কারো জীবন হানির শংকা নেই।
এছাড়া পুলিশ এটিকে সন্ত্রাসী কাজ হিসেবেও বিবেচনা করছে না।
নিউইয়র্ক পুলিশ বিভাগের কমিশনার কিচ্যান্ট সিওয়েল এক সংবাদ সম্মেলনে বলেন, ট্রেনটি থার্টি সিক্সথ স্ট্রিট স্টেশনে ঢোকার পরপরই সন্দেহভাজন বন্দুকধারী গ্যাস মাস্ক পরে। সে দুটি ক্যানিস্টার খুলে পুরো সাবওয়েজুড়ে ধোঁয়া ছড়িয়ে দেয়। এরপর পর সে একাধিক যাত্রী লক্ষ্য করে হামলা চালায়।
এ হামলায় ১০ জন গুলিবিদ্ধ হয়। এছাড়া আরো ১৩ জন স্টেশন থেকে বেরুনোর চেষ্টায় কিংবা ধোঁয়ায় নি:শ্বাস আটকে আহত হয়েছে।
পুলিশ বলছে, তারা সন্দেহভাজন ব্যক্তিকে চিহ্নিত করেছে। তবে এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।
এদিকে দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন এ ঘটনায় প্রথমেই যারা আহতদের সেবায় এগিয়ে এসেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেছেন, দুষ্কৃতকারীকে গ্রেফতার না করা পর্যন্ত আমরা হাল ছাড়বো না।
ব্রুকলিনের এ ঘটনার মাত্র একদিন আগে বাইডেন দেশটির বন্দুক ক্রয় বিক্রয় নিয়ন্ত্রণে নতুন পদক্ষেপের ঘোষণা দিয়েছিলেন।
উল্লেখ্য, দেশটিতে অস্ত্র বিক্রি অব্যাহতভাবে বেড়েই চলেছে।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat