×
ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-০৪-১৫
  • ৯৩৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলায় আজ বজ্রপাতের পৃথক ঘটনায় দুইব্যক্তি নিহত হয়েছেন।
আজ শুক্রবার দুপুর দু’টার দিকে উপজেলার আলী আকবর ডেইল তাবেলারচর এলাকায় এবং কুতুবদিয়া চ্যানেলে বজ্রপাতে এ হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল তাবেলারচর গ্রামের মৃত আবু জাফরের পুত্র সাহাব উদ্দিন (৫৫) এবং পটুয়াখালীর গলাচিপা উপজেলা গজালিয়া গ্রামের ছাত্তার হাওলাদারের পুত্র সাহাব উদ্দিন (৪৫)।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর হায়দার জানান, শুক্রবার দুপুর দু’টার দিকে কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল তাবেলারচর লবণের বোটে লবণ তুলতে গিয়ে হঠাৎ বজ্রপাতের কবলে পড়েন শ্রমিকরা। এসময় শ্রমিক সাহাব উদ্দিন (৫৫) গুরুতর আহত হন। অজ্ঞান অবস্থায় উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
তিনি আরও জানান, শুক্রবার একই সময় কুতুবদিয়া চ্যানেলে বালু পরিবহনকালে বজ্রপাতে শ্রমিক সাহাব উদ্দিন (৪৫) নিহত হন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat