×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০৪-২০
  • ৬৬৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আনা মামলা প্রশ্নে জারি করা রুল শুনানির জন্য ২৯ মে দিন ধার্য করা হয়েছে।
আজ বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দ সমন্বয়ে গঠিত হাইকোর্টর একটি ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। 
আদালতে দুদকের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মো. খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। তারেক-জোবায়দার পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল।
আজ বুধবার তারেক-জোবায়দার পক্ষে সময় চেয়ে আবেদন করা হয়। পরে শুনানির জন্য ২৯ মে দিন ধার্য করে আদেশ দিয়েছেন আদালত।
সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর তারেক রহমান, তার স্ত্রী ডা. জোবায়দা রহমান ও জোবায়দার মা সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে কাফরুল থানায় মামলা করে দুদক। পরের বছর তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। এর পর তারেক রহমান ও তার স্ত্রী হাইকোর্টে পৃথক রিট আবেদন করেন। সে রিটে জরুরি আইন ও এই মামলার বৈধতা চ্যালেঞ্জ করা হয়। এই রিটের শুনানি নিয়ে হাইকোর্ট রুল জারি করে মামলার কার্যক্রমে স্থগিতাদেশ দেন। হাইকোর্টে জারি করা ওই রুল শুনানির জন্য গতকাল মঙ্গলবার হাইকোর্টের কার্য তালিকায় আসে।
এদিকে এই মামলা বাতিলের পৃথক আরেকটি আবেদন খারিজ করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে জোবায়দা রহমানের লিভ-টু-আপিল গত ১৩ এপ্রিল খারিজ করে দেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। সর্বোচ্চ আদালতের ওই আদেশের ফলে জোবায়দা রহমানের বিরুদ্ধে মামলাটি চলতে বাঁধা নেই বলে  জানান দুদক আইনজীবী মো. খুরশীদ আলম খান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat