×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২২-০৪-২০
  • ৯৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে তত্ত্বীয় শিক্ষার চেয়ে হাতে কলমে শেখানোর মাধ্যমে শিক্ষার্থীদের কর্মের উপযোগী করে গড়ে তুলতে হবে ।
আজ রাজধানীর কারিগরি শিক্ষা অধিদপ্তরে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সার্বিক অগ্রগতি বিষয়ক এক সভায় তিনি একথা বলেন। খবর সংবাদ বিজ্ঞপ্তির।
তিনি বলেন, শিক্ষার্থীদের হাতে-কলমে শিক্ষা দিতে কর্মক্ষেত্রে নিয়ে শেখানোর  জন্য একাডেমিয়া ইন্ডাস্ট্রি সংযোগ বাড়ানোর উদ্যোগ নেয়া হবে। এজন্য কারিগরি শিক্ষার শিক্ষাক্রম  পরিমার্জন করা হবে।
মন্ত্রী আরো বলেন, দেশে কারিগরি শিক্ষার ব্যাপক বিস্তারে ডিজিটাল কনটেন্ট তৈরি করে অনলাইন ভিত্তিক শিক্ষণ জোরদার করা হবে।
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী উপস্থিত ছিলেন।
এছাড়া বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাসহ অধীন দপ্তর সংস্থার প্রধানগণ এবং বিভিন্ন প্রকল্পসমূহের পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী দক্ষ পেশাদার ব্যক্তিদের কারিগরি প্রতিষ্ঠানে অতিথি প্রশিক্ষক হিসেবে কাজে লাগানোর পরামর্শ দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat