×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০৪-২৮
  • ১০৮৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নোয়াখালী জেলার বেগমগঞ্জের চৌমুহনী বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ৫০টি দোকান ভস্মীভূত হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চৌমুহনী বাজারের স্টেশন মার্কেটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বাজারের ব্যবসায়ীরা ইফতার নিয়ে ব্যস্ত থাকার সময় হঠাৎ স্টেশন মার্কেটের একটি দোকানে আগুন লাগে। আগুন চারদিকে দ্রুত ছড়িয়ে পড়ে। এতে স্টেশন মার্কেটের ফার্মেসী, হার্ডওয়্যার, সিরামিক, প্লাস্টিক ও গ্যাস সিলিন্ডারের দোকানসহ অন্তত ৫০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে চৌমুহনী ও মাইজদী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছায়। রাত পৌনে ৮টা পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দেড়ঘন্টা আগুন নেভানোর চেষ্টা চালায়। এসময় সব কিছুই পুড়ে ছাই হয়ে যায়।
চৌমুহনী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ এমরান অগ্নিকান্ডের তথ্য নিশ্চিত করেছেন।এদিকে স্থানীয়রা জানিয়েছেন, বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat