×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০৪-২৯
  • ৮৬৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দ্বিতীয়বারের মত বাবা হলেন বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ।আজ ভোরে তাসকিন আহমেদ ও সৈয়দা রাবেয়া নাঈমা দম্পতির কোলজুড়ে এসেছে কন্যা সন্তান। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই এ সুখবর জানিয়েছেন তাসকিন।
নিজের ফেসবুক প্রোফাইল এক বার্তায় ২৭ বছর বয়সী তাসকিন লিখেন, ‘আলহামদুলিল্লাহ! আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় আমি কন্যা সন্তানের বাবা হলাম। সবাই তার জন্য দোয়া করবেন।’
২০১৭ সালের ১ নভেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তাসকিন-নাঈমা। ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর তাসকিন-নাঈমার কোলজুড়ে আসে প্রথম সন্তান। প্রথম সন্তানের নাম তাসফিন আহমেদ রিহান।
বর্তমানে ইনজুরির কারনে মাঠের বাইরে আছেন তাসকিন। সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের ওয়ানডে সিরিজ জয়ে প্রধান ভূমিকা রেখেছেন এ তারকা পেসার । দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে ইনজুরিতে পড়েন তাসকিন। ফলে আগামী মাসে ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে সিরিজে খেলতে পারবেন না তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat