×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০৪-৩০
  • ৯৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার শিলক ইউনিয়নের তৈলাভাঙ্গা বিলের পদ্মাডেবা নামক এলাকায় প্রায় দেড় ফিট নরম কাদামাটিতে আটকা পড়েছিল মাঝবয়সী একটি বন্যহাতি। প্রায় ১০ ঘণ্টা আটকে থাকার পর শনিবার (৩০ এপ্রিল) বনবিভাগের একটি টিম হাতিটিকে উদ্ধার করেছে।
স্থানীয়রা জানায়, শনিবার ভোর চারটার দিকে ওই এলাকা ধরে চলতে গিয়ে হাতিটি কাদামাটিতে আটকা পড়ে এবং তার দেহের প্রায় পুরো অংশই কাদাতে ডুবে যায়। একরকম নিরুপায় হয়েই ১০ ঘণ্টা কাদামাটিতে থেকে আর্তচিৎকার জুড়ে দেয় বন্য এ হাতিটি। শেষমেশ প্রায় ১০ ঘণ্টা আটকা থাকার পর দুুপুর দুইটার দিকে বনবিভাগের একটি টিম হাতিটিকে কাদামাটি থেকে শুকনো জায়গায় তুলে আনে। তারপর প্রয়োজনীয় চিকিৎসা সেবা দিয়ে জঙ্গলে ছেড়ে দেওয়া হয় এবং হাতিটি সুস্থ আছে বলে জানিয়েছেন চট্টগ্রাম (দক্ষিণ) বিভাগীয় বন কর্মকর্তা সফিকুল ইসলাম।
তিনি বলেন, ‘একটা বন্যহাতি ওই এলাকা ধরে চলার পথে কাদামাটিতে আটকে যায়। খবর পেয়ে আমি নিজে টিম নিয়ে ঘটনাস্থলে যাই। হাতিটিকে উদ্ধার করে বনে ছেড়ে দেওয়া হয়েছে।’
রাঙ্গুনিয়া বন রেঞ্জ কর্মকর্তা মাসুম কবির বলেন, হাতিটিকে উদ্ধারের পর প্রয়োজনীয় চিকিৎসা সেবা দিয়ে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। সেটি এখন সুস্থ আছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat