×
ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-০৫-০৩
  • ১০৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

টাঙ্গাইল জেলার কালিহাতীতে বজ্রপাতে তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুইজন। মঙ্গলবার সকাল ৮ টার দিকে উপজেলার দশকিয়া ইউনিয়নের হাতিয়া গুদারা ঘাট পাড়ে এ ঘটনাটি ঘটেছে।
নিহতরা হলেন- হাতিয়া দক্ষিণ পাড়া গ্রামের রবিউলের ছেলে আরিফুল (১৬), একই এলাকার জুলহাসের ছেলে ফয়সাল (১৬), ওই এলাকার রাজ্জাকের মেয়ের জামাই সিরাজগঞ্জের উল্লাপাড়া গ্রামের শুকুরের ছেলে মোস্তফা (৩০)।
দশকিয়া ইউপি চেয়ারম্যান এমএ মালেক ভূঁইয়া ও ৩ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আব্দুল হামিদ জানান, আরিফুল, ফয়সাল, রাকিব এবং রাকিবের বোন জামাই মোস্তফা ঈদের নামাজের প্রস্তুতির জন্য সকালে হাতিয়া নিউ ধলেশ্বরী নদীতে গোসল করতে যায়। এ সময় হাতিয়া গুদারা ঘাট পাড়ে তাদের ওপর বজ্রপাতের ঘটনা ঘটে। বজ্রপাতে রাকিবসহ আরও এক বন্ধু আঘাত পায়। কিন্তু তাদের সাথে থাকা অন্যান্যরা বজ্রপাতের কারণে ঘটনাস্থলেই পড়ে থাকে। আহত রাকিব বাড়িতে গিয়ে খবর দিলে বাড়ির লোকজনসহ স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরিফুল, ফয়সাল ও রাকিবের বোন জামাই মোস্তফাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন জানান, এ ঘটনায় তাৎক্ষণিকভাবে টাঙ্গাইল জেলা প্রশাসকের পক্ষ থেকে নিহত তিনজনের পরিবারকে দাফনের জন্য ১০ হাজার টাকা করে ৩০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat