×
ব্রেকিং নিউজ :
মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে শিক্ষাব্যবস্থায় গুণগত সংস্কার ও দ্রুত কারিকুলাম প্রণয়নের আহ্বান শিক্ষামন্ত্রীর চাঁদাবাজ ও মাদক কারবারিদের প্রতি কঠোর হুঁশিয়ারি সংস্কৃতি প্রতিমন্ত্রীর পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সকল প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে: দীপেন দেওয়ান নওগাঁয় শিশু সুরক্ষা বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা রোগীদের প্রতি চিকিৎসকদের মানবিক আচরণের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর সিরাজগঞ্জে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত
  • প্রকাশিত : ২০২২-০৫-০৪
  • ১২৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় দেশে কেউ মারা যায়নি। এ নিয়ে টানা ১৩দিন দেশ মৃত্যু শূন্য রয়েছে। আজ নতুন রোগী শনাক্ত হয়েছে ১০ জন। গতকাল এই সংখ্যা ছিল ৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়েছে, এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৭ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।
দেশে গত ২৪ ঘন্টায় ১ হাজার ৬৫৩ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ১০ জন। আগের দিন ১ হাজার ৬৮৬  জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ৭ জন।
দেশে এখন পর্যন্ত ১ কোটি ৩৯ লাখ ৯৮ হাজার ৯২৫ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৫২ হাজার ৭৪৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘন্টায় ১ হাজার ৩৮৭ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৭ জন। শনাক্তের হার দশমিক ৫০ শতাংশ। গতকাল এই হার ছিল দশমিক ৫৫ শতাংশ।
করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল ও বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ২৫২ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯৬ হাজার ৫৩১ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ১২ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat