×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০৫-০৫
  • ৭১৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দলীয় সরকারের অধীনে নির্বাচন নিয়ে বিভিন্ন সময় বিরোধী রাজনৈতিক দলের নেতাদের বিরোধিতা প্রসঙ্গে সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, নিরপেক্ষ সরকারের দরকার নেই, দরকার নিরপেক্ষ নির্বাচন। যা আমাদের দেশে হচ্ছে।
আজ বৃহস্পতিবার রাত ৯টার দিকে ফেনী সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, বাংলাদেশের সংবিধান সারা বিশ্বে প্রশংসিত। অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয়, আমাদের দেশেও ঠিক সেভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়। নিরপেক্ষ নির্বাচন কমিশন থাকলে সরকারের দায়িত্ব হচ্ছে সহযোগিতা করা, আইন-শৃঙ্খলা বাহিনী তাদের অধীনে থাকে। সুতরাং নিরপেক্ষ নির্বাচন নিয়ে সন্দেহ প্রশ্নাতীত।
বিএনপির আন্দোলন প্রসঙ্গে মন্ত্রী বলেন, তাদের নেতা কে, নির্বাচনে কে নেতৃত্ব দেবেন তাও নির্দিষ্ট নেই। উপরন্তু কর্ণফুলী টানেল, মেট্রোরেল, পদ্মা সেতু যখন চালু হবে, বিএনপি তখন চোখে সর্ষে ফুল দেখবে।
আগাম জাতীয় নির্বাচনের সম্ভাবনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আগাম নির্বাচনের কোনো সম্ভাবনা নেই, যথাসময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
সাংবাদিকদের সাথে মতবিনিময়ের পর ফেনী জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় অংশ নেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি। এর আগে নোয়াখালীতে নিজ নির্বাচনী এলাকা ঘুরে রাত ৮টায় ফেনী সার্কিট হাউজে অবস্থান নেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat