×
ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-০৫-০৮
  • ১১৯০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে আজ ঢাকা-সিলেট মহাসড়কে হানিফ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গিয়ে একজন নিহত ও প্রায় ৩০ জন আহত হয়েছেন।
পুলিশ জানায়,দুর্ঘটনায় গুরুতর আহতদের ঢাকা ও সিলেটে প্রেরণ করা হয়েছে। আজ রোববার ভোরে এই দুর্ঘটনা ঘটে।শায়েস্তাগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মুর্শেদ আলম জানান, ঢাকার কামরাঙ্গীরচর এলাকা থেকে হানিফ পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে সিলেটে হযরত শাহজালাল (র:) মাজার জিয়ারতের উদ্দ্যেশে যাচ্ছিলো। বাসটি আজ ভোর সাড়ে ৫টার দিকে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের সামনে পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে মায়া বেগম নামে এক নারী ঘটনাস্থলেই মারা যান। এ দুর্ঘটনায় আহত হন অন্তত ৩০ জন। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মী, শায়েস্তাগঞ্জ থানা ও হাইওয়ে পুলিশ হতাহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরন করে। পরে গুরুতর আহতদের ঢাকা ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat