×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০৫-০৯
  • ৪৯৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তিনি আজ সোমবার দুপুর ১২টায় নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান।
শুধু অভিযান চালিয়ে কিংবা গ্রেফতার করে বা সাজা দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয় উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, মাদকের বিরুদ্ধে যার যার অবস্থান থেকে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এর মাধ্যমে সমাজের ব্যাধি মাদক নিয়ন্ত্রণ সম্ভব। আজ এক সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।
সাধন চন্দ্র মজুমদার কঠোর হুঁশিয়ারী উচ্চারণ করে বলেন, জেলা বা উপজেলা আওয়ামী লীগের কোন নেতাকর্মী যেন কোন মাদক ব্যাবসায়ীর পক্ষে সুপারিশ না করে, সে ব্যাপারে সতর্ক করা হয়েছে। যদি কোন নেতাকর্মী কোন মাদক ব্যবসায়ীর পক্ষে সুপারিশ করতে যায়, তাহলে ওই মামলার চার্জশিটে তার নাম অন্তর্ভুক্ত করার জন্য তিনি প্রশাসনকে নির্দেশনা দেন। খাদ্যমন্ত্রী বলেন, আগামী প্রজন্মকে মাদক থেকে মুক্ত রেখে একটি সুস্থ-সুন্দর বাংলাদেশ গঠনে পরিবার থেকেই আন্দোলন শুরু হওয়া দরকার।
জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়াসহ জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি কর্মকর্তা, বর্ডার গার্ড বাংলাদেশ নওগাঁ ব্যাটালিয়ন ও পতœীতলা ব্যাটালিয়নের কমান্ডিং অফিসারবৃন্দ, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসাররা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat