×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০৫-০৯
  • ৪২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ড. এম এ ওয়াজেদ মিয়া অত্যন্ত সৎ ও কঠিন ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। আত্মমর্যাদায় বলীয়ান হয়ে মেধা ও দক্ষতা দিয়ে আন্তর্জাতিক ক্ষেত্র পর্যন্ত তিনি নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। বর্তমান প্রজন্মের কাছে ড. এম এ ওয়াজেদ মিয়ার জীবন ও কর্ম অনুকরণীয়।
তিনি বলেন, ‘জাতি গঠনে তাঁর অবদানগুলো সকলের কাছে ছড়িয়ে দিতে হবে, এর মাধ্যমে নতুন প্রজন্ম তাঁর মত জীবন গঠনে উৎসাহ পাবে। তাঁর মত দক্ষ পরমাণু বিজ্ঞানী দেশের উন্নয়নে অত্যন্ত প্রয়োজন।’
রংপুর জেলার পীরগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত বিশিষ্ট পরমাণুবিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আজ ভার্চুয়ালি যুক্ত হয়ে স্পিকার এসব কথা বলেন। অনুষ্ঠানে ড. এম এ ওয়াজেদ মিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়য়।
স্পিকার বলেন, পীরগঞ্জে জন্মগ্রহণকারী এই মহান ব্যক্তির কাছ থেকে নতুন প্রজন্মের অনেক কিছু শেখার আছে। তাঁর বিশেষায়িত ক্ষেত্রে তিনি অসামান্য অবদান রেখে গেছেন এবং তাঁর লেখা বইও প্রকাশিত হয়েছে। অনেক গবেষণা কাজের সাথে তিনি সম্পৃক্ত ছিলেন। দেশের বাইরে বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে তিনি অধ্যাপনা ও গবেষণা করেছেন।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ড. এম এ ওয়াজেদ মিয়ার দুই সন্তান সজীব ওয়াজেদ জয় ও সায়মা হোসেন আজ মেধার স্বাক্ষর রেখে কাজ করে চলেছেন। সায়মা হোসেন সারাবিশ্বে অটিজমজনিত জটিলতা সমাধানকল্পে কাজ করছেন এবং সজীব ওয়াজেদ জয় একজন বিশ্বখ্যাত আইটি বিশেষজ্ঞ যিনি ডিজিটাল বাংলাদেশের রূপকার হিসেবে কাজ করছেন।
পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বিরোদা রানী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পীরগঞ্জ পৌরসভার মেয়র এ এস এম তাজিমুল ইসলাম শামীম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যাপক নুরুল আমিন রাজা ও জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক শাহিদুল ইসলাম পিন্টু বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat