×
ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-০৫-১১
  • ১০৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নীলফামারী জেলার ডিমলা উপজেলায় আজ গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচি আওতায় ৬১ লাখ ১৫ হাজার ৩৩৩ টাকার চেক বিতরণ করা হয়েছে।
আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়নে উপজেলা প্রশাসন আয়োজিত এক অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের বরাদ্দকৃত অর্থের এসব চেক বিতরণ করেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার।
এ সময় ডিমলা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইবনুল আবেদিন, উপজেলা পরিষদের ভাইস চেযারম্যান নীরেন্দ্র নাথ রায়, উপজেলা কৃষি কর্মকর্তা সেকেন্দার আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান, ডিমলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন জানান, ২০২১-২০২২ অর্থবছরে নির্বাচনী এলাকা ভিত্তিক গ্রামীণ অবকাঠামো রক্ষনাবেক্ষণে (টিআর-নগদ অর্থ) সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের বরাদ্দকৃত অর্থের এসব চেক বিতরণ করা হয়। এবার ১১৫টি মসজিদ, মন্দির ও কবরস্থান সংস্কারে বরাদ্দ হয়েছে ৬১ লাখ ১৫ হাজার ৩৩৩ টাকা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat