×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০৫-১২
  • ৯৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মাত্র ৫০ টাকায় বাংলাদেশ-শ্রীলংকার দুই ম্যাচের টেস্ট সিরিজের খেলা মাঠে উপস্থিত থেকে উপভোগ করতে পারবেন ক্রিকেটপ্রেমিরা।
আজ সিরিজের টিকিটের মূল্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। টিকিটের সর্বোচ্চ মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা।
আগামী ১৫ মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে (জেটএসিএস) শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। স্টেডিয়ামের গ্র্যান্ড স্ট্যান্ড ও রুফটপের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা, আন্তর্জাতিক স্ট্যান্ড ৩০০ টাকা, ক্লাব হাউস ২০০ টাকা, ইস্টার্ন স্ট্যান্ড ১০০ টাকা এবং ওয়েস্টার্ন স্ট্যান্ড ৫০ টাকা নির্ধারন করা হয়েছে।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। ‘হোম অব ক্রিকেটের’ গ্র্যান্ড স্ট্যান্ডের মূল্য ধরা হয়েছে ৫০০ টাকা। এছাড়া ভিআইপি স্ট্যান্ড ৩০০ টাকা, শহীদ মুশতাক ও শহীদ জুয়েল স্ট্যান্ড ২০০ টাকা, নর্দান ও সাউর্দান স্ট্যান্ড ১০০ টাকা ও ইস্টার্ন স্ট্যান্ড ৫০০ টাকা নির্ধারন করা হয়েছে।
ম্যাচের একদিন আগে টিকিট বিক্রি শুরু হবে। চট্টগ্রাম টেস্টের টিকিট পাওয়া যাবে সাগরিকা বিটাক মোরে এবং মিরপুর স্টেডিয়ামের টিকিট পাওয়া যাবে মিরপুর ইনডোর স্টেডিয়ামে।
এদিকে সিরিজের টাইটেল স্পন্সর হিসেবে কাজী এন্টারপ্রাইজের নাম ঘোষণা করা হয়েছে এবং পাওয়ার স্পন্সর হিসেবে থাকছে ওয়ালটন। সিরিজটির শিরোনাম হবে ‘মিস্টার হোয়াইট ডিটারজেন্ট পাওয়ার বাংলাদেশ-শ্রীলংকা সিরিজ ২০২২ পাওয়ার্ড বাই ওয়ালটন’।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat