×
ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সুপ্রিম কোর্টের রায়ের পর একতরফা শুল্ক বাতিলের আহ্বান চীনের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২২-০৫-১২
  • ১২৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, শহীদ আহসানউল্লাহ মাস্টার সত্যিকারে যুব সম্প্রদায়ের একজন আদর্শ শিক্ষক ছিলেন। তিনি একাধারে একজন আদর্শ শিক্ষক,  রাজনীতিবিদ এবং  বীর মুক্তিযোদ্ধা। 
তিনি বলেন, ‘তরুণ প্রজন্মকে শহীদ আহসানউল্লাহ’র জীবন ও আদর্শকে মন ও মননে ধারন করে দেশসেবায় নিজেদের আত্মনিয়োগ করতে হবে। শহীদ আহসানউল্লাহ মাস্টার যুবদের জন্য অনুপ্রেরণা।’ 
আজ রাজধানীর যুব ভবনে যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত শহীদ আহসানউল্লাহ মাস্টারের ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে মুখ্য আলোচকের বক্তব্যে আরেফিন সিদ্দিক এসব কথা বলেন। 
যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. আজহারুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন। 
সভায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন,  ‘আমার পিতা শহীদ আহসানউল্লাহ মাস্টার আমৃত্যু বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে কাজ করে গেছেন।  সবকিছুর উর্ধ্বে তিনি দেশ ও দেশের মানুষকে ভালোবাসতেন। আর এ কারণেই বিএনপি জামায়াত চক্র তাকে নির্মমভাবে প্রকাশ্য দিবালোকে হত্যা করেছে। শহীদ আহসানউল্লাহ মাস্টার আমাদের মাঝে নেই। তবে রয়েছে তার আদর্শ ও মহৎ কর্ম। 
অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং যুব উন্নয়ন অধিদপ্তরের উর্ধতন কর্মকর্তাসহ সকল স্তরের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat