×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২২-০৫-১৪
  • ৮৮২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বিয়ের আগে থেকেই ক্যাটরিনা কাইফকে নিয়ে নানা গুঞ্জন গণমাধ্যম থেকে শুরু করে নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ছে। একাধিকবার প্রাক্তন প্রেমিক সালমান ও রণবীরকে ঘিরে সরব হয়েছেন সমালোচকরা। এমনকি ভিকি কৌশলের সঙ্গে গাঁটছড়া বাঁধা নিয়েও বারবার কটাক্ষের শিকার হয়েছেন এই অভিনেত্রী। সেই ধারাবাহিকতা এখনও চলমান রয়েছে। বিয়ের দুই মাস যেতে না যেতেই আবারও গুঞ্জনের বেড়াজালে আটকে গেলেন ক্যাটরিনা।
সম্প্রতি বেশ কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে, দুই মাসের অন্তঃসত্ত্বা ক্যাটরিনা! খবরটি ছড়িয়ে পড়তেই নেটদুনিয়ায় ভাইরাল হয়। তবে বিষয়টি নিয়ে খুবই বিব্রত ক্যাটরিনা-ভিকি।তাদের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, এমন খবরে খুবই হতাশ এবং বিরক্ত হয়েছেন ক্যাটরিনা-ভিকি।
এ প্রসঙ্গে ক্ষুব্ধ ক্যাটরিনা বলেন, ‘বিয়ের আগে থেকেই অসংখ্য গুজব আমাকে নিয়ে রটানো হচ্ছে। শুরু থেকেই মিডিয়া আমাকে নিয়ে ষড়যন্ত্র করছে। এর আগে সালমান-রণবীরের সঙ্গে আমাকে জড়িয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে। সেখানে নানা কুরুচিকর শব্দ ব্যবহার করতেও তারা দ্বিধা করেননি। অথচ বিয়ের পরপরই সালমানের সঙ্গে শুটিংয়ে অংশ নিয়েছি। আমাদের মাঝে প্রেমের সম্পর্ক না থাকলেও বন্ধুত্ব রয়েছে। এছাড়া আমার চেয়ে বয়সে ছোট ভিকিকে বিয়ে করা নিয়েও জলঘোলা কম হয়নি।’
ক্যাটরিনার কথায়, ‘বিয়ে হতে না হতেই বিচ্ছেদের সংবাদও ছেপেছে। এবার সন্তান নিয়েও গুজন ছড়ালো। আমার বিয়ের দুই মাস না হতেই দুই মাসের অন্তঃসত্ত্বা কীভাবে হওয়া যায়! কতটা নিচু মানসিকতার মানুষ হলে এমন খবর ছড়ানো যায়! আসলে তারা নিজেদের ব্যবসার স্বার্থে মানবিকতা ভুলে গেছে। কিন্তু আমরা অনেক সুখে আছি এবং বিবাহিত জীবন উপভোগ করছি। তাই অনুরোধ করব, নিজের স্বার্থে অন্যকে ব্যবহার করবেন না। আমরাও মানুষ এবং পরিবার আছে। সবার কাছে আমাদের ছোট করবেন না। আমাদের সুস্হ জীবনযাপন করতে দিন।’
উল্লেখ্য, বর্তমানে ক্যাটরিনা ‘মেরি ক্রিসমাস’, ‘টাইগার থ্রি’ ও ‘ফোন ভূত’ সিনেমাগুলো নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন। অন্যদিকে ভিকিও বেশ কয়েকটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত আছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat