×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০১৮-০৪-০৯
  • ১৩০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
লাইফস্টাইল ডেস্ক-গ্রীষ্মের তাপদাহ উপাত্ত ছড়াচ্ছে। গরম দৈনন্দিন জীবনে অস্বস্তিতে ফেলেছে। তীব্র গরমে ক্লান্ত শরীরে বাসায় ফিরে শীতল পরিবেশ কে না চায়। এই শীতল পরশ পেতে অনেকেই ঘরে এসি লাগান। কিন্তু সবার পক্ষে তো আর এসি ব্যবহার করা সম্ভব না। তাই বলে হতাশ হওয়ার কিছু নেই। এসি ছাড়াও ঘর ঠাণ্ডা রাখা যায়। আর এর জন্য রয়েছে সহজ কিছু উপায়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে সেই উপায়গুলো। ১. বাতাস চলাচলের পর্যাপ্ত ব্যবস্থা ঘর ঠাণ্ডা করার সহজ উপায় হলো বাতাস চলাচলের ভালো ব্যবস্থা রাখা। জানালার বিপরীত পাশে ফ্যান লাগাতে পারেন। এতে ঘরে বাতাসের প্রবাহ বেড়ে গিয়ে ঘর ঠাণ্ডা রাখবে। ২. বিছানা ভেজা রাখা ভেজা বিছানা! বিষয়টি অনেকের কাছে আশ্চর্যের। ঘুমানোর কয়েক ঘণ্টা আগে বিছানার চাদর ফ্রিজে রেখে ঠাণ্ডা করে নিন। পরে চাদর বিছিয়ে শুয়ে পড়ুন। তাহলে ঘুমানোর আগে অনুভব করবেন শীতল পরশ। ৩. বরফের ব্যবহার টেবিল ফ্যানের সামনে কিছু বরফ রাখুন। তারপর ফ্যানটি ছেড়ে দিন। বরফের কারণে বাতাস ঠাণ্ডা অনুভূত হবে। ফলে ঘর ঠাণ্ডা থাকবে। ৪. পর্দা ব্যবহার ঘর ঠাণ্ডা রাখার অন্যতম ভালো উপায় জানালায় পর্দা লাগানো। তবে এমন পর্দা ব্যবহার করতে হবে যা দিয়ে বাতাস প্রবেশ হবে কিন্তু সূর্যের আলো প্রবেশে বাধা দেবে। আর এতে ঘরের তামপাত্রা বাড়বে না। ৫. সুতি কাপড় ব্যবহার এই গরমে সুতি কাপড় অত্যন্ত আরামদায়ক। কেননা গরম এবং শরীরে ঘাম শোষণে সুতি কাপড়ের জুড়ি নেই

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat