×
ব্রেকিং নিউজ :
সিরাজগঞ্জে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ ক্ষমতা গ্রহণের মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী লালন স্মরণোৎসব উপলক্ষে ছেঁউড়িয়ায় ভক্তদের ঢল প্রধানমন্ত্রী ভূমিকম্পের জন্য ঢাকা কেন্দ্রিক ভলেন্টিয়ার প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন : দুর্যোগ মন্ত্রী ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মার্কিন ও ইসরাইলি হামলায় নিহত : রাষ্ট্রীয় টিভি ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত ইরানের সর্বোচ্চ নেতা খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন :ইরানের দুই সংবাদমাধ্যম
  • প্রকাশিত : ২০২২-০৫-১৭
  • ৮৮২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) উদ্যোগে জেলা আউটার স্টেডিয়ামে মাসব্যাপী পুনাক শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় ফিতা কেটে মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য মো. পনির উদ্দিন আহমেদ।
পুলিশ সুপার পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাফর আলী, কুড়িগ্রাম-২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুল মোত্তাকিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. মো. শহীদুল্লাহ লিংকন প্রমুখ।
পরে পুলিশ সুপার আমন্ত্রিত অতিথিদেরকে নিয়ে বিভিন্ন পণ্য নিয়ে সাজানো স্টলগুলো পরিদর্শন করেন।
মাসব্যাপী মেলায় নিত্য প্রয়োজনীয় পোশাক ও প্রসাধনী, শিশুদের জন্য বিনোদনমূলক উপকরণ ও বাহারী খাবারের হোটেলের পসরা সাজিয়ে মেলাটিকে আকর্ষণীয় করা হয়েছে। সারাদিনের কাজের শেষে একটু বিনোদন ও কেনাকাটার জন্য এই মেলার আয়োজন বলে আয়োজকরা জানিয়েছেন।
এছাড়াও প্রতিদিন সন্ধ্যায় মেলা প্রাঙ্গনে থাকছে দেশের নামকরা শিল্পীদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat