×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০৫-১৯
  • ৯৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলামের জোড়া আঘাতে চট্টগ্রাম টেস্টের পঞ্চম দিনের প্রথম সেশনে ২ উইকেট হারালো সফরকারী শ্রীলংকা। 
ফলে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১২৮ রান তুলে পঞ্চম দিনের মধ্যাহ্ন-বিরতিতে গেল শ্রীলংকা। ৬ উইকেট হাতে নিয়ে ৬০ রানে এগিয়ে লংকানরা। 
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে চতুর্থ দিন শেষে ২ উইকেটে ৩৯ রান করেছিলো শ্রীলংকা। ৮ উইকেট হাতে নিয়ে ২৯ রানে পিছিয়ে ছিলো লংকানরা।
পঞ্চম ও শেষ দিনের প্রথম সেশনে শ্রীলংকা শিবিরে জোড়া আঘাত করেন বাংলাদেশের স্পিনার তাইজুল। কুশল মেন্ডিসকে ৪৮ ও প্রথম ইনিংসে ১৯৯ রান করা অ্যাঞ্জেলো ম্যাথুজকে খালি হাতে বিদায় দেন তাইজুল। 
অধিনায়ক দিমুথ করুনারতেœ ৪৪ ও ধনাঞ্জয়া ডি সিলভা ১২ রানে অপরাজিত আছেন। 
বাংলাদেশের তাইজুল ৩৮ রানে ৩ উইকেট নিয়েছেন। 
প্রথম ইনিংসে শ্রীলংকা ৩৯৭ ও বাংলাদেশ ৪৬৫ রান করে। ফলে প্রথম ইনিংসে বাংলাদেশের লিড ছিলো ৬৮ রানের। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat