×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০৫-১৯
  • ১১১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার জাহাপুর ইউনিয়নের তিনটি গ্রামে আজ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রায় ১৮শ’ ফুট অবৈধ গ্যাস লাইন সংযোগ বিচ্ছিন্ন করেছে বাখরাবাদ গ্যাস ডিষ্ট্রিবিউশন কোম্পানীর লিমিটেড।
এ সময় প্রায় ১ হাজার ৭শ ফুট পাইপ উত্তোলন করে জব্দ করা হয়। আজ সকাল ৮ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার জাহাপুর ইউনিয়নের নয়াকান্দি, দক্ষিণ দিলালপুর ও শুশুন্ডা গ্রামে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন।
বাখরাবাদ গ্যাস ডিষ্ট্রিবিউশন কোম্পানীর লিমিটেড এর সূত্রে জানা যায়, ২০১৫ ও ২০১৬ সালে কয়েকটি ঠিকাদারি প্রতিষ্ঠান ও দালাল চক্রের সাথে অফিসের অসাধু কর্মকর্তার যোগসাজসে একটি প্রভাবশালী সিন্ডিকেট উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে গ্যাসের আবাসিক সংযোগ দিয়ে সাধারণ ও নিরীহ গ্রাহকদের কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া যায়। এর পরিপেক্ষিতে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানীর লিমিটেড এর কর্মকর্তারা সরেজমিনে এসে তদন্ত করে সত্যতা পায়।
এ বিষয়ে মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন বলেন, অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ১৮শ’ ফুট অবৈধ গ্যাস লাইন সংযোগ বিচ্ছিন্ন করেছে করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat