×
ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সুপ্রিম কোর্টের রায়ের পর একতরফা শুল্ক বাতিলের আহ্বান চীনের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২২-০৫-২০
  • ৯৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বিশিষ্ট লেখক ও কলামিস্ট, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’-গানের রচয়িতা আবদুল গাফফার চৌধুরীর মরদেহ আগামী সপ্তাহে ঢাকায় আনা হবে বলে আশা করা হচ্ছে।
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বলেন, “প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে আগামী সপ্তাহে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার মরদেহ ঢাকায় পাঠানো হবে।”
লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বলা হয়েছে, গাফফার চৌধুরীর মরদেহ লন্ডনের বারনেট হাসপাতালে সংরক্ষণ করে রাখা হয়েছে। তিনি (৮৮) বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শুক্রবার জুমার নামাজের পর পূর্ব লন্ডনের ব্রিক লেন মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
এরপর গাফফার চৌধুরীর মরদেহ নিয়ে যাওয়া হবে শহীদ আলতাফ আলী পার্কে, যেখানে সর্বস্তরের মানুষ তার স্মৃতির প্রতি শেষ শ্রদ্ধা জানাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat