×
ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-০৫-২১
  • ৮৫৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জয়পুরহাট জেলায় শুক্রবার রাত সাড়ে ৯টায় দফায়-দফায় আঘাত করা ঘুর্ণিঝড়ে বাড়িঘর, গাছপালাসহ বর্তমানে মাঠে থাকা পাকা বোরো ধানের ক্ষয়ক্ষতির আশংকা করছে কৃষি বিভাগ।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. শফিকুল ইসলাম জানান, শুক্রবার রাত সাড়ে ৯টায় কয়েক দফা ঘুর্ণিঝড়ের আঘাতে জেলার ৭০০ হেক্টর জমির পাকা বোরো ধান মাটিতে শুয়ে গেছে। পানিতে ডুবে যাওয়া এসব ধান গুলো দ্রুত কাটা না হলে ক্ষতির আশংকা করেন তিনি। জেলার গড় ৪৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হলেও শুধু পাঁচবিবি উপজেলায় ৮০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে কৃষি বিভাগ সূত্রে জানা গেছে। এছাড়াও প্রচন্ড ঘুর্ণিঝড়ের আঘাতে জয়পুরহাট সদরের তেঘরবিশা, খনজনপুর, কাশিয়াবাড়ি, কেশবপুর, পারুলিয়া, শ্যাম্পুর, বিশ্বাসপাড়া, বুলুপাড়া গ্রামসহ কালাই ও পাঁচবিবি উপজেলার বিভিন্ন এলাকার গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষেতলাল উপজেলার নিশ্চিন্তা-শিরট্টি সড়কে গাছ পড়ে যোগযোগ বন্ধ হয়ে যায়। সদর উপজেলার মোহাম্মদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মো. আতাউর রহমান জানান, প্রচন্ড ঝড়ে হাজিপাড়া এলাকার পুরানো বড় একটি গাছ ভেঙে বাড়ির উপর পড়েছে। এ ছাড়াও শতাধিক গাছপালা ভেঙ্গে গেছে। ৪০টির মতো বাড়িঘরের টিনের চালা উড়ে যাওয়ার খবর নিশ্চিত করেন তিনি। ক্ষেতলাল উপজেলার দাশড়া মুনঝার গ্রাম এলাকায় ঘুর্ণিঝড়ের আঘাতে অনেক ঘরের টিনের চালা উড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। কালাই উপজেলা থেকেও বোরো ধানের ক্ষয় ক্ষতির খবর পাওয়া গেছে। শুক্রবার রাতের ঘুর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি নিরুপনের কাজ চলছে বলে জানান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল করিম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat