×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০৫-২২
  • ৬৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

তামাকদ্রব্য ব্যবহারের ক্ষতিকর দিকগুলো নতুন প্রজন্মের সামনে বেশি বেশি করে তুলে ধরতে গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী  আ ক ম মোজাম্মেল হক। 
আজ রাজধানীর সিরডাপ মিলনায়তনে ডেভেলপমেন্ট অরগানাইজেশন অব দি রুরাল পুয়র-ডরপ আয়োজিত ‘তামাক নিয়ন্ত্রণ আইন সময়োপযোগীকরণে নীতি- নির্ধারকদের কাছে প্রত্যাশা’ শীর্ষক  সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান  জানান। 
মন্ত্রী বলেন, তামাকদ্রব্য ব্যবহারের  ক্ষতিকর দিক বিবেচনা করে তামাকলব্য নিয়ন্ত্রণে  বর্তমান সরকার ২০১৩ সালে তামাক নিয়ন্ত্রণ আইনের বেশ কিছু ধারা সংশোধন  করে। এছাড়া ২০১৫  তামাক নিয়ন্ত্রণ বিধিমালা প্রণয়ন  করা হয়েছে। 
সেমিনারে তামাক নিয়ন্ত্রণ আইন সময়োপযোগীকরণে  সকল প্রকার পাবলিক প্লেস এবং গণপরিবহনে ধুমপান সম্পূর্ণ নিষিদ্ধ করাসহ  কিছু ধারা সংশোধনের প্রস্তাব করা হয়।
এ সময় মন্ত্রী এ আইন সময়োপযোগী করতে আরও কিছু ধারা সংশোধনের উদ্যোগ সরকার ইতোমধ্যে নিয়েছে বলে  উল্লেখ করেন।
সেমিনারে ডরপ-এর চেয়ারম্যান  মো. আজহার আলী তালুকদারের সভাপতিত্বে এ সময়  তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেন, স্বাস্থ্য সেবা বিভাগের  অতিরিক্ত সচিব ও  জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল -এর সমন্বয়কারী হোসেন আলী খোন্দকার, সিটিএফকে, বাংলাদেশ এর  লিড পলিসি এ্যাডভাইজার ও বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) এর সাবেক চেয়ারম্যান  মোস্তাফিজুর রহমানসহ জনস্বাস্থ্য সুরক্ষা বিষয়ক বিভিন্ন সংগঠনের নেতৃ-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat