×
ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-০৫-২৪
  • ৭৬৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নড়াইলে চেয়ারম্যানের স্বাক্ষর জাল করার অপরাধে ২১ দিনের কারাদন্ড ১ হাজার টাকা জরিমানা। নড়াইলের ইতনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এর স্বাক্ষর জাল করার অপরাধে এক ব্যক্তি কে ভ্রাম্যমাণ আদালতের জেল জরিমানা করা হয়েছে। সোমবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লোহাগড়া উপজেলার নির্বাহী অফিসার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) মো.আজগর আলী।
ভ্রাম্যমাণ আদালতে সূত্রে জানা গেছে, উপজেলার ইতনা ইউনিয়নের চেয়ারম্যান শেখ সিহানুক রহমানের স্বাক্ষর নকল করে জন্মনিবন্ধন, ওয়ারেশ কায়েম সনদ সহ বিভিন্ন ধরনের কাগজ পত্র জাল করার দায়ে ইতনা গ্রামের মো. আলতাফ শেখ এর ছেলে মো. খসরুজ্জামান শেখ (৪০) কে ভ্রামমাণ আদালতে ২১ দিন বিনাশ্রম কারাদন্ড ও ১ হাজার টাকা জরিমানা করেন। এ সময় লোহাগড়া থানা পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালত কে সহযোগিতা করেন।এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজগার আলী সাংবাদিকদের বলেন, চেয়ারম্যান এর সাক্ষর নকল করে বিভিন্ন ধারনের অবৈধ কাজ করার দায়ে আসামী কে জেল জরিমানা করা হয়েছে। আমাদের এ ধারনের অভিযান ভবিষৎ এ অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat