×
ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-০৫-২৫
  • ১১০১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কিশোরগঞ্জের ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের বিভাগের নবীন বরণ আজ বুধবার সকালে বিভাগের হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক ও চেয়ারম্যান বদরুল হুদা সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রথম পর্বের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. প্রিয় ব্রত পাল।
এতে বিশেষ অতিথি ছিলেন ডেইলি এশিয়ান এজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক নাদিম কাদের, সমকাল পত্রিকার কিশোরগঞ্জ ব্যুরো প্রধান সাইফুল হক মোল্লা দুলু, নিউ ন্যাশন পত্রিকার সিনিয়র সাংবাদিক আলম সারোয়ার টিটু, কিশোরগঞ্জ নিউজের প্রধান সম্পাদক আশরাফুল ইসলাম ও ডেইলি এশিয়ান এজ পত্রিকার সম্পাদকীয় সহকারী রাজন আকন্দ।
বক্তারা নবীনদের স্বাগত জানিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। এর আগে ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে স্বাগত জানায়।
পরে দ্বিতীয় পর্বে ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান জুয়েল চৌধুরী, গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিভাগের প্রভাষক ফারুক আহমেদ, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আবদুল্লাহ ভুইয়া, সহকারী অধ্যাপক রাকিবুল হাসান, সহকারী অধ্যাপক মো. আল মুরসালিন সম্রাট, প্রভাষক মাহবুবা অনন্যা, প্রভাষক আসমা পারভীন, প্রভাষক তহুরা খাতুন, প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat