×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২২-০৫-২৭
  • ১৩০৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

‘সিনেমা দুটি নিয়ে যতটা প্রত্যাশা করেছিলাম তারচেয়ে বেশি পূরণ হয়েছে। করোনাসহ নানা কারণে আমাদের ইন্ডাস্ট্রির যা অবস্হা তাতে দর্শকরা সিনেমা দেখার জন্য তেমন প্রস্তুত ছিলেন না। সিনেমা দুটি মুক্তির আগে দর্শক হলে আসবে কি-না-এ নিয়ে তাই শঙ্কাও ছিল। সেই জায়গায় দর্শকরা এতটা সাড়া দেবেন ভাবিনি।’—‘গলুই’ ও ‘শান’ সিনেমা দুটির সফল্য প্রসঙ্গে কথাগুলো বলেন চিত্রনায়িকা পূজা চেরী।
গত ঈদে মুক্তি পাওয়া সিনেমা দুটিতে শাকিব খান ও সিয়াম আহমেদের বিপরীতে দেখা গেছে এই নায়িকাকে। এদিকে দেশে ঈদকে কেন্দ্র করে সিনেমা মুক্তির চল দীর্ঘদিনের। অনেকেই এই সময়ে নিজের সিনেমা মুক্তির অপেক্ষায় থাকেন। সেই জায়গায় এক ঈদের প্রথমবারের মতো দুটি সিনেমা মুক্তি পায় পূজার।
ক্যারিয়ারের শুরুতে এমন প্রাপ্তি প্রসঙ্গে পূজা বলেন, ‘আমি এখনও নতুন। মাত্র ৫-৬টি সিনেমা মুক্তির তালিকায় যুক্ত হয়েছে। সেই জায়গা থেকে এক ঈদে দেশের আলোচিত দুই নায়কের সঙ্গে আমার দুটি সিনেমা মুক্তি অনেক আনন্দের ছিল। ক্যারিয়ারে হয়তো পরবর্তীতে এই সুযোগ না-ও আসতে পারে। তাই রিস্ক মনে না করে এনজয় করার চেষ্টা করেছি। কারণ রিস্ক হবে ভাবলে বিষয়টি আমার কাছে বোঝা মনে হতো। তাই বোঝা কাঁধে নিতে চাইনি।’
এদিকে পূজা সম্প্রতি শেষ করেছেন ‘নাকফুল’ সিনেমার কাজ। এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে তার বেশ কয়েকটি সিনেমা। পাশাপাশি নতুন সিনেমায় অভিনয়ের ব্যাপারেও কথা চলছে। অন্যদিকে প্রতিটি সিনেমাতেই নিজেকে ভিন্ন ভিন্ন চরিত্রে মেলা ধারার চেষ্টা করছেন পূজা।
সার্বিক এই বিষয়গুলো নিয়ে পূজা আরও বলেন, ‘কিছুদিন আগেই নাকফুল সিনেমার কাজ শেষ করেছি। মাসুদ রানা, হূদিতা, জিন, সাইকোসহ বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। নতুন সিনেমার প্রস্তাবও নিয়মিতই পাচ্ছি। অনেক গল্প ভালোও লেগেছে। তবে আমার মনে হয়েছে সেই চরিত্রগুলোর জন্য আমি উপযুক্ত নই।
আসলে এরইমধ্যে দর্শকদের কাছে আমার একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। তারা মনে করেন পূজা মানেই ভালো কিছু, ভিন্ন কিছু বা দেখার মতো কিছু উপহার দেবে। আমিও তাদের প্রত্যাশার বিষয়টি মাথায় রেখে নতুন সিনেমায় যুক্ত হতে চাই। যে চরিত্রটি সঠিকভাবে তুলে ধরতে পারব মনে হবে। পাশাপাশি গল্পে বৈচিত্র্যতা আছে তেমন সিনেমার সঙ্গে যুক্ত হতে চাই। সেই লক্ষ্যে একটু বেছে বেছে কাজ করার ইচ্ছে আছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat