×
ব্রেকিং নিউজ :
ইরানের সর্বোচ্চ নেতা খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন :ইরানের দুই সংবাদমাধ্যম ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় শনিবার সারাদিন যা যা হলো খামেনির মৃতদেহ পাওয়া গেছে : রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা খামেনি ‘বেঁচে নেই’ এমন লক্ষণ পাওয়া গেছে, দাবি নেতানিয়াহুর ইরানে হামলায় নিহত ২০১, আহত ৭৪৭: রেড ক্রিসেন্ট কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় এক বাংলাদেশিসহ আহত কয়েকজন প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান জানাতে হবে: বাংলাদেশ ইরানের একাধিক জ্যেষ্ঠ নেতা হামলায় নিহত, দাবি ইসরায়েলের ইরানের ৩২ প্রদেশের মধ্যে অন্তত ২০টিতে হামলা: রেড ক্রিসেন্ট সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু)
  • প্রকাশিত : ২০২২-০৫-৩০
  • ১০৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নাইজেরিয়ায় বছরের শুরু থেকে ২১ জন মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছে।নাইজেরিয়া সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (এনসিডিসি) জানিয়েছে, রোববার দেশের ৩৬ টি রাজ্যের মধ্যে নয়টিতে এবং প্রশাসনিক রাজধানী আবুজাতে ৬৬ জনের আক্রান্তের খবর পাওয়া গেছে। খবর এএফপি’র।
আক্রান্তদের মধ্যে ২১ জনের দেহে মাঙ্কিপক্স সনাক্ত হয়েছে। এদের মধ্যে ৪০ বছর বয়সী এক ব্যক্তি মারা গেছে যার কিডনি রোগ ছিল। এনসিডিসি বলেছে, এখন পর্যন্ত ২০২২ সালে সনাক্ত ২১ জন আক্রান্ত ব্যক্তির মধ্যে ভাইরাসটির ধরণ পরিবর্তন বা অস্বাভাবিক সংক্রমণের কোনও প্রমাণ পাওয়া যায়নি। মে মাসে আক্রান্ত ছয় জনকে শনাক্ত করা হয়েছে।
এনসিডিসি আরো জানিয়েছে, নাইজেরিয়ার মাঙ্কিপক্স ভাইরাসের সংস্পর্শে আসার ঝুঁকি তুলনামূলকভাবে বেশি। তবে স্বাস্থ্যের ওপর প্রভাব তুলনামূলকভাবে কম।
সংস্থা আরো জানিয়েছে,  দেশের অভ্যন্তরে ও বিশ্বব্যাপী বর্তমান পরিস্থিতিতে এ ভাইরাস মানুষের জীবন বা সম্প্রদায়ের জন্য কোন উল্লেখযোগ্য হুমকি সৃষ্টি করেনি। সংস্থাটি জনসাধারণকে ভাইরাসের ঝুঁকি সম্পর্কে সচেতন হওয়ার এবং রোগের  কোনও লক্ষণ থাকলে ডাক্তারকে অবহিত করার আহ্বান জানিয়েছে।
মাঙ্কিপক্স গুটিবসন্তের অনুরূপ তবে অনেক কম গুরুতর। প্রাথমিক লক্ষণগুলির মধ্যে রয়েছে তীব্র জ্বর, ফোলা এবং চিকেনপক্সের মতো ফুসকুড়ি।  বেশিরভাগ লোক কয়েক সপ্তাহের মধ্যে সেরে ওঠে। সংক্রমিত প্রাণীদের দ্বারা ভাইরাসটি মানুষের দেহে সংক্রমণ হতে পারে। ব্যক্তি-থেকে-ব্যক্তিতে সংক্রমণ খুব বিরল।
কোন নির্দিষ্ট চিকিৎসা নেই কিন্তু গুটিবসন্তের টিকা প্রায় ৮৫ শতাংশ কার্যকর বলে প্রমাণিত হয়েছে।
মাঙ্কিপক্স প্রথম ১৯৭০ সালে গণপ্রজাতান্ত্রিক কঙ্গোতে সনাক্ত করা হয় এবং প্রায় এক ডজন আফ্রিকান দেশে এটি স্থানীয় রোগ হিসেবে বিবেচিত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat