×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০৫-৩১
  • ৪৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, বিএনপি আবারও জ্বালাও-পোড়াও করার ষড়যন্ত্র করছে। তারা সহিংসতা করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি ও উন্নয়ন ব্যাহত করতে চান, এ ব্যাপারে দেশের জনগনকে সতর্ক থাকতে হবে।
তিনি আজ শরীয়তপুরের সখিপুরের ডিএমখালী ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বর্ধিত সভা এবং সদস্য নবায়ন ও সংগ্রহ কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপ-মন্ত্রী শামীম বলেন, ‘সরকার পতনের আন্দোলনের কথা আমরা গত ১৩ বছর ধরেই শুনে আসছি। যে দলের নেতারা পুরুষ হয়েও নারীর বেশে বোরখা পরে আদালতে জামিনের জন্য হাজির হয়। যাদের ওপর তাদের নেতাকর্মীদের আস্থা নেই, তারা কতটুকু কি করতে পারবে। তাদের শক্তি, সামর্থ্য সম্পর্কে আমরা জানি, জনগণও জানে। কিন্তু আন্দোলনের নামে তারা যদি বিশৃঙ্খলা, জ্বালাও- পোড়াও বা আগে যেভাবে মানুষ পোড়ানোর মহোৎসব করেছে সেটি করার অপচেষ্টা করে, জনগণকে সাথে নিয়ে তা প্রতিহত করা হবে।’
এনামুল হক শামীম বলেন, উন্নত সমৃদ্ধশালী বাংলাদেশ, মুক্তিযুদ্ধের চেতনাকে রক্ষায় আওয়ামী লীগ আছে, থাকবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মানবিক বলেই সাজাপ্রাপ্ত আসামি খালেদা জিয়াকে বাসায় থাকার সুযোগ দিয়েছেন। সুতরাং মানবিকতাকে দূর্বলতা ভাবার সুযোগ নেই। আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে নামলে পালাবার পথ পাবেন না। নাশকতার কোনো পরিকল্পনা করলে কোনো প্রকার ছাড় দেয়া হবে না।
ডিএমখালী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিন মুন্সীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বেপারীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সখিপুর থানা আওয়ামী লীগের সভাপতি ও ভেদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন কবির মোল্যা, জেলার বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক কাওসার আহমেদ তকি, থানার সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার, সহ-সভাপতি জিতু মিয়া বেপারী, কোহিনূর সুলতানা দোলা, নাসির আহম্মেদ সরদার, উপজেলা ভাইস-চেয়ারম্যান আকলিমা আক্তার লিপি, ডিএমখালী ইউপি চেয়ারম্যান মহসিন হক আবু বেপারী ও কাঁচিকাটা ইউপি চেয়ারম্যান নুরুল আমিন দেওয়ান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat